বিয়ে করলেন জুলফিকার আলী ভুট্টোর নাতনি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি ফাতিমা ভুট্টো বিয়ে করেছেন। করাচিতে তার পারিবারিক বাড়িতে এই বিবাহ অনুষ্ঠান হয় বলে তার ভাই জুলফিকার আলী ভুট্টো সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি নবদম্পতির ছবিও প্রকাশ করেছেন। ফাতিমার স্বামীর নাম গ্রাহাম (জিবরান) বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১২:০৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার